Thursday, May 28, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গসামার ক্যাম্পে সুইমিং পুলে ডুবে স্কুল পড়ুয়ার মৃত্যু 

সামার ক্যাম্পে সুইমিং পুলে ডুবে স্কুল পড়ুয়ার মৃত্যু 

আসানসোল,২৮ মেঃ আসানসোল শহরের নামী ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান  সেন্ট ভিনসেন্ট স্কুলে সুইমিং পুলের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ছাত্রের। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত ছাত্রের নাম আদ্রিক হিলিরিয়ান (১৬)। সে আসানসোল দক্ষিণ থানার লোয়ার চেলিডাঙ্গার হুচুক পাড়ার বাসিন্দা। আদ্রিক ওই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়তো। স্কুলের সুইমিং পুলে এই ঘটনার পরে স্কুলের নজরদারি ও পড়ুয়াদের দেখভাল এবং নিরাপত্তা নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সেন্ট ভিনসেণ্ট স্কুলে একটি সামার ক্যাম্প চলছিল। সেই ক্যাম্পে সুইমিং পুলে প্রশিক্ষণের সময় দুর্ঘটনাটি ঘটে। সুইমিং পুলে সাঁতার কাটার সময় হঠাৎ জলে ডুবে যেতে শুরু করে ছাত্রটি। তা দেখে শিক্ষক ও কর্মীরা ছুটে আসেন। তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় স্কুল ক্যাম্পাসে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। স্কুলের অধ্যক্ষ রবি ভিক্টর,পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা হাসপাতালে ছুটে যান। এই ঘটনাটি আবারও সুইমিং পুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। উল্লেখ্য,কয়েক বছর আগে আসানসোল ক্লাবে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। যেখানে এক ব্যবসায়ী সাঁতার কাটার সময় জলে ডুবে মারা যান। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। আসানসোল দক্ষিণ থানার পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments