Monday, July 27, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবাঁকুড়ায় ওয়েস্টার্ন জোনের এডিজি-র মেগা বৈঠক,উদ্বোধন 'দুর্গা সুরক্ষা স্কোয়াড'

বাঁকুড়ায় ওয়েস্টার্ন জোনের এডিজি-র মেগা বৈঠক,উদ্বোধন ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’

বাঁকুড়া,২৭ জুলাইঃ বাঁকুড়া সহ জঙ্গলমহলের জেলাগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে এবং নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এক বড়সড় পদক্ষেপ নিল রাজ্য পুলিশ। বাঁকুড়া সফরে এসে মাচানতলার ডিআইজি অফিসে এক হাইভোল্টেজ প্রশাসনিক বৈঠক করলেন রাজ্য পুলিশের ওয়েস্টার্ন জোনের এডিজি আনন্দ কুমার। বৈঠক শেষে বাঁকুড়া পুলিশ লাইনে নারী সুরক্ষার উদ্দেশ্যে বিশেষভাবে তৈরি ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর শুভ উদ্বোধন করেন তিনি। এদিন বাঁকুড়ায় পৌঁছানোর পর ওয়েস্টার্ন জোনের এডিজি বাঁকুড়া,পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই তিন জেলার পুলিশ সুপারদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক মিলিত হন। বৈঠকে তিন জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি,অপরাধ দমন এবং আগামী দিনে পুলিশি তৎপরতা আরও বাড়াতে কী কী পদক্ষেপ নেওয়া হবে,তা নিয়ে বিস্তারিত আলোচনা ও রণকৌশল তৈরি করা হয় বলেই পুলিশ সূত্রে খবর। এই মেগা বৈঠক শেষে এডিজি ওয়েস্টার্ন জোন আনন্দ কুমার সরাসরি চলে যান বাঁকুড়া জেলা পুলিশ লাইনে। সেখানে নারী সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর সবুজ পতাকা নেড়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মূলত মহিলা পুলিশ কর্মীদের নিয়ে গঠিত এই বিশেষ বাইক বাহিনী জেলার বিভিন্ন স্কুল,কলেজ,শপিং মল সহ জনবহুল এলাকায় ২৪ ঘণ্টা কড়া নজরদারি চালিয়ে নারী সুরক্ষা সুনিশ্চিত করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments