সংবাদদাতা,দুর্গাপুরঃ অষ্টম বর্ষে পদার্পণ করল দুর্গাপুর পুলিশ লাইন আবাসন সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো। পুজোকে ঘিরে উৎসবের আবহে মেতে উঠলেন পুলিশ আধিকারিক থেকে শুরু করে আবাসনের বাসিন্দারা। দুর্গাপুর থানায় আয়োজিত অনুষ্ঠানে পুজো মণ্ডপের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং রানিগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ কমিশনারেটের একাধিক পুলিশ আধিকারিক ও পুজো কমিটির সদস্যরা। শুধু পুজো ও উৎসব উদযাপনই নয়,সামাজিক দায়বদ্ধতার বার্তাও তুলে ধরেন উদ্যোক্তারা। পুজো কমিটির পক্ষ থেকে দুঃস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র।



