দুর্গাপুর,১৩ জুলাইঃ আসানসোলের পর এবার দুর্গাপুরের ভিরিঙ্গী মোড়ে জিটি রোড সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্যোগে অবৈধ হকার উচ্ছেদ অভিযান চালানো হল। সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে রাস্তার ধারে থাকা একাধিক অস্থায়ী দোকান সরিয়ে দেওয়া হয়। হকারদের অভিযোগ, দুর্গাপুজোর আগে এই উচ্ছেদ অভিযানের ফলে তাঁদের ব্যবসায় বড়সড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। বহু পরিবার এই ব্যবসার উপর নির্ভরশীল হওয়ায় জীবিকা নির্বাহ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। অন্যদিকে, এনএইচআই-এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, প্রায় এক মাস আগেই রাস্তার ধারের অবৈধ দখল সরানোর জন্য নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশের ভিত্তিতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানের আগে অনেক হকারই স্বেচ্ছায় নিজেদের দোকানপাট সরিয়ে নেন। এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভিরিঙ্গী মোড় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তরফে সব রকম ব্যবস্থা রাখা হয়েছিল।
ভিরিঙ্গী মোড়ে সরানো হল জিটি রোডের ধারের অবৈধ হকার
RELATED ARTICLES



