Sunday, July 12, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গকেন্দ্রীয় শ্রম আইনের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি আইএনটিইউসির

কেন্দ্রীয় শ্রম আইনের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি আইএনটিইউসির

দুর্গাপুর,১২ জুলাইঃ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) ও অ্যালয় স্টিল প্ল্যান্ট (এএসপি)-এর সম্ভাব্য সংযুক্তিকরণ এবং কেন্দ্রের নতুন চারটি শ্রম আইন (লেবার কোড)-এর বিরুদ্ধে সরব হল আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন। রবিবার দুর্গাপুরে গুরু নানক রোডে ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এবিষয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন রাজ্য আইএন টি ইউ সি সভাপতি কামরুজ্জামান কামার। তিনি জানান,অনেক আগেই  সংগঠনের রাজ্য ও জাতীয় নেতৃত্ব কেন্দ্রের শ্রমনীতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। নতুন কেন্দ্রীয় নীতির কারনে শ্রমিক স্বার্থ ক্ষুন্ন হতে চলেছে বলে অভিযোগ তুলে আগামী দিনে দেশ জুড়ে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন আইএনটিইউসির রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ, পুরনো ২৯টি শ্রম আইনকে একত্রিত করে নতুন লেবার কোড আনার ফলে শ্রমিকদের অধিকার ও আন্দোলনের পরিসর সংকুচিত করা হচ্ছে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটারও হুঁশিয়ারি দেন দিয়েছেন তিনি। সাংবাদিক সম্মেলনে ইউনিয়নের নেতারা আরও জানান,আগামী কয়েক মাসের মধ্যেই ডিএসপি ও এএসপির সংযুক্তিকরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁদের দাবি, দুই কারখানার যে আধুনিকীকরণ হওয়ার কথা ছিল, তা এখনও সম্পূর্ণ হয়নি। সম্প্রতি কেন্দ্রের ঘোষিত নতুন উন্নয়নমূলক স্কিমকে স্বাগত জানালেও, সংযুক্তিকরণের ফলে শ্রমিকদের স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং কারখানার উন্নয়ন সুনিশ্চিত হয়,সে বিষয়ে তারা নজর রাখবেন বলে জানান। সাংবাদিক সম্মেলনে আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারন সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত জানান, এদিনের সভায় বিভিন্ন শ্রমিক সংগঠন থেকে ৫০ জন ‘আইএনটিইউসি’ তে যোগদান করেন। ড. জি.সঞ্জীব রেড্ডি কে সভাপতি করে ১৪৫ জনের একটি কমিটি সর্বসম্মত ভাবে গৃহীত হয়। বার্ষিক সাধারণ সভায় ১২০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারন সভা পরিচালনা করেন সংগঠনের কার্য্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেটাল ফেডারেশনের সাধারণ সম্পাদক রঘুনাথ পান্ডে, জেলা আইএনটিইউসির সভাপতি সুভাষ সাহা সহ সংগঠনের কেন্দ্রীয় ও প্রাদেশিক নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments