Thursday, July 16, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গফুলঝোড়ে ‘শ্যামাপ্রসাদ মুখার্জীর সোনার বাংলা’,চতুরঙ্গে ‘বৃন্দাবনের প্রেম মন্দির’

ফুলঝোড়ে ‘শ্যামাপ্রসাদ মুখার্জীর সোনার বাংলা’,চতুরঙ্গে ‘বৃন্দাবনের প্রেম মন্দির’

সংবাদদাতা,দুর্গাপুরঃ রথযাত্রার দিনেই দুর্গাপুরের একাধিক বড় সার্বজনীন দূর্গাপুজোর খুঁটি পুজো হয়ে গেল। এরমধ্যে রয়েছে ফুলঝোড় সার্বজনীন,চতুরঙ্গ সহ আরও কিছু পুজো। ফুলঝোড় দুর্গাপুজোর এবারের থিম ‘শ্যামাপ্রসাদ মুখার্জির সোনার বাংলা’। এ বছর এই পুজো ৩৫ তম বর্ষে পদার্পণ করল। মেদিনীপুরের শিল্পীরা ধানের শীষ,খড় এবং বিভিন্ন প্রাকৃতিক উপকরণ ও গাছগাছালি দিয়ে মণ্ডপ তৈরী করা হবে। মণ্ডপের মূল ভাবনায় থাকবে বাংলার ঐতিহ্য,প্রকৃতির সৌন্দর্য এবং পরিবেশবান্ধব বার্তা। এবারের মণ্ডপ থেকে ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর বার্তাও তুলে ধরা হবে। বিশেষভাবে প্লাস্টিক বর্জনের আহ্বান জানাবে পুজো কমিটি,যাতে পরিবেশ রক্ষায় সাধারণ মানুষ আরও সচেতন হন। এবারের দুর্গাপুজোর মোট বাজেট প্রায় ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা। অন্যদিকে,দুর্গাপুরের আরও একটি বড় নামী পুজো হল সিটি সেন্টারের চতুরঙ্গ। এবার এই পুজো পড়ল ৩৯ বছরে। এখানে ‘ভিআইপি সংস্কৃতি’ ভেঙে সর্বজনের জন্য এবারের থিম ‘বৃন্দাবনের প্রেম মন্দির’। তবে শুধু থিম নয়,পুজোর সাংস্কৃতিক ভাবনাতেও এবার নতুন বার্তা দিতে চলেছেন উদ্যোক্তারা। পুজো কমিটির সভাপতি সুদীপ দত্ত রায় জানান,এতদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে যে তথাকথিত ‘ভিআইপি সংস্কৃতি’ প্রচলিত ছিল,সেখান থেকে সরে এসে এ বছর সম্পূর্ণভাবে দুর্গাপুরের স্থানীয় শিল্পীদের জন্য মঞ্চ উন্মুক্ত করা হয়েছে। তাঁর কথায়, “আমরা চাই এই পুজো প্রকৃত অর্থেই সর্বজনের হয়ে উঠুক। দুর্গাপুরের শিল্পী,সংস্কৃতি ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণেই উৎসবের আবহ গড়ে উঠুক।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments