Sunday, August 2, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবাড়ি বাড়ি গিয়ে জনগণনা নিয়ে বোঝালেন আধিকারিকরা

বাড়ি বাড়ি গিয়ে জনগণনা নিয়ে বোঝালেন আধিকারিকরা

বাঁকুড়া,১ আগস্টঃ আজ থেকে সারা দেশের সঙ্গে বাঁকুড়া জেলাতেও শুরু হয়ে গেল হচ্ছে জনগণনার সেল্ফ এনুমারেশানের কাজ। নিজের স্মার্ট ফোনে স্বগণনা ফর্ম পূরণ করতে পারবেন সাধারন মানুষ। এদিন সকালে বাঁকুড়া শহরের প্রতাপবাগান এলাকায় মানুষকে এই জনগণনা সম্পর্কে সচেতন করতে প্রতীকি মাঠে নামলেন বাঁকুড়া জেলা প্রশাসনের আধিকারিকেরা। বাড়ি বাড়ি ঘুরে অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিকের নেতৃত্বে জেলা প্রশাসনের আধিকারিকেরা বুঝিয়ে দিচ্ছেন কীভাবে এই সেল্ফ এনুমারেশান ফর্ম অনলাইনে পূরণ করতে হবে। অতিরিক্ত জেলা শাসক জানান,বর্তমানে ছেলেমেয়েরা স্মার্ট ফোন সম্পর্কে যথেষ্ঠ ওয়াকিবহাল। তাই তাদের পক্ষে এই কাজ করতে কোনো অসুবিধা হবে না। এছাড়াও আমাদের আধিকারিকরাও সাধারন মানুষকে কিভাবে এই কাজ করতে হবে সে বিষয়ে সহযোগিতা করছে। এই প্রক্রিয়া চলবে ১৫ অগাস্ট পর্যন্ত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments