Monday, August 3, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুরে ট্রাফিক গার্ডের সচেতনতামূলক বাইক মিছিল

দুর্গাপুরে ট্রাফিক গার্ডের সচেতনতামূলক বাইক মিছিল

দুর্গাপুর,৩ আগস্টঃ পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সোমবার সকালে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ দুর্গাপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে একটি সচেতনতামূলক বাইক মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি দুর্গাপুরের গান্ধী মোড় থেকে শুরু হয়ে সরকারি মহিলা বিদ্যালয়,ডেভিড,তিলক রোড,চণ্ডীদাস রোড, ভগৎ সিং মোড় ও সিটি সেন্টার পরিক্রমা করে পুনরায় গান্ধী মোড়ে এসে শেষ হয়। বাইক মিছিলের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়। এদিন সাধারণ মানুষকে সিট বেল্ট ব্যবহার,হেলমেট পরে মোটর সাইকেল চালানো,মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো এবং ট্রাফিক আইন মেনে নিরাপদে যানবাহন চালানোর বিষয়ে সচেতন করা হয়। এই বাইক মিছিলে দুর্গাপুর ট্রাফিক গার্ডের বিভিন্ন আধিকারিক,পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা হেলমেট পরে অংশগ্রহণ করেন। তাঁদের এই উদ্যোগের মাধ্যমে নিরাপদ সড়ক গড়ে তোলার লক্ষ্যে পথ চলতি মানুষ ও যানবাহন চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments