Monday, August 31, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গস্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে জেলায় জেলায় মেডিক্যাল কলেজগুলি পরিদর্শন

স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে জেলায় জেলায় মেডিক্যাল কলেজগুলি পরিদর্শন

বাঁকুড়া,৩০ আগস্টঃ ডাইরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন ও ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস এর নেতৃত্বে স্বাস্থ্য দফতরের একটি দল পরিদর্শন করল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ। মেডিক্যাল কলেজের শিক্ষা পরিকাঠামো থেকে স্বাস্থ্য পরিকাঠামো খুঁটিয়ে দেখেন তারা। পরিদর্শনে হাসপাতালের পরিকাঠামোগত একাধিক ঘাটতির বিষয় উঠে আসে। দ্রুত সমস্যাগুলি সমাধানের আশ্বাস দেন স্বাস্থ্য ভবনের আধিকারিকেরা। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে জেলায় জেলায় ঘুরে ডাইরেক্টর অফ মেডিক্যাল এডুকেশান ইন্দ্রজিৎ সাহা ও ডাইরেক্টার অফ হেলথ সার্ভিসেস স্বপন সোরেনের নেতৃত্বে শুরু হয়েছে বিভিন্ন মেডিক্যাল কলেজ পরিদর্শন। আজ স্বাস্থ্য ভবনের ওই দুই গুরুত্বপূর্ণ বিভাগের একটি দল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ পরিদর্শনে আসে। বিভিন্ন ভাবে ভাগ হয়ে একাধিক দল হাসপাতালের শিক্ষা পরিকাঠামো থেকে স্বাস্থ্য পরিকাঠামো ও পরিসেবার মান খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে ডিএমই জানান,বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রোগীর চাপ যথেষ্ট। তা সত্বেও পরিসেবার হাল বেশ সন্তোষজনক। তবে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক,নার্স ও গ্রুপ সি ও ডি কর্মীর বেশ ঘাটতি রয়েছে। দ্রুত সেই ঘাটতি মেটানোর চেষ্টা চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments