সংবাদদাতা,দুর্গাপুরঃ ক্ষুদ্র,ছোট ও মাঝারি শিল্পের প্রসারে বিশেষ জোর রাজ্যের সমবায় দপ্তরের। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আরও স্বনির্ভর করে তুলতে এবং তাঁদের উৎপাদিত সামগ্রীর বাজার সম্প্রসারণের লক্ষ্যে সোমবার সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আবাসন দপ্তরের প্রতিমন্ত্রী কলিতা মাজি-সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কলিতা মাজি জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত উদ্যোক্তাদের সামনে এখনও বেশ কিছু ছোটখাটো সমস্যা রয়েছে। বিশেষ করে উৎপাদন শুরু করা,ব্যবসা সম্প্রসারণ,ঋণ পাওয়া এবং উৎপাদিত সামগ্রীর বাজার তৈরি করার ক্ষেত্রে অনেকেই নানা সমস্যার মুখোমুখি হন। সেই সমস্যাগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
দুর্গাপুরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে আলোচনা সভা
RELATED ARTICLES



