Monday, August 10, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গশ্মশানের জমি দখলের চেষ্টা,বিক্ষোভ গ্রামবাসীদের

শ্মশানের জমি দখলের চেষ্টা,বিক্ষোভ গ্রামবাসীদের

সংবাদদাতা,জামুরিয়াঃ জামুড়িয়ার পাড়াসিয়া পঞ্চায়েতের বেলবাদ এলাকায় শ্মশানঘাটের জমি দখলের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। রবিবার ১৬ আনা কমিটির নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা শ্মশান রক্ষার দাবিতে বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,সিঙ্গারণ নদীর তীরে বেলবাদ- জোড় জানকি এলাকায় প্রায় ৫০ বছর ধরে একটি শ্মশানঘাট রয়েছে। দীর্ঘদিন ধরে ওই শ্মশানে এলাকার মানুষজন মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করে আসছেন। অভিযোগ,গত প্রায় এক সপ্তাহ ধরে কয়েকজন ব্যক্তি জেসিবি মেশিনের সাহায্যে শ্মশানের জমি দখলের চেষ্টা করছেন। এই ঘটনার প্রতিবাদে রবিবার ১৬ আনা কমিটির নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি,অবিলম্বে প্রশাসন হস্তক্ষেপ করে শ্মশানঘাটের জমি রক্ষা করুক। অন্যদিকে,যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে,তাঁর দাবি—জেসিবি দিয়ে যে জমিতে কাজ চলছে,সেটি শ্মশান থেকে যথেষ্ট দূরে এবং তাঁর নিজস্ব জমি। তাই শ্মশানের জমি দখলের অভিযোগ সঠিক নয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments