Wednesday, August 12, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গইসিএলের বন্ধ কোয়ার্টারে চুরির ঘটনায় অবশেষে গ্রেফতার দুই

ইসিএলের বন্ধ কোয়ার্টারে চুরির ঘটনায় অবশেষে গ্রেফতার দুই

অন্ডাল,১২ আগস্টঃ অণ্ডালের কাজোড়া গোলা এলাকায় ইসিএলের একাধিক বন্ধ কোয়ার্টারে চুরির ঘটনায় অবশেষে দুই অভিযুক্তকে গ্রেফতার করল অন্ডাল থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,চলতি মাসের ৯ তারিখ গভীর রাতে পরপর কয়েকটি বন্ধ কোয়ার্টারে চুরির ঘটনা ঘটে। সেই সময় কোয়ার্টারগুলির বাসিন্দারা কেউই বাড়িতে ছিলেন না। তাঁদের অনুপস্থিতির সুযোগ নিয়েই চোরেরা একাধিক বাড়িকে নিশানা করে বলে অভিযোগ। পরদিন, ১০ তারিখ সকালে বাসিন্দারা বাড়িতে ফিরে চুরির বিষয়টি জানতে পারেন। খবর দেওয়া হয় অন্ডাল থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই ব্যক্তির গতিবিধি পুলিশের নজরে আসে। সেই ফুটেজের সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যায় পুলিশ। এরপর ১১ তারিখ রাতে বহুলায় নিজেদের বাড়ি থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে অন্ডাল থানার পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্তদের কাছ থেকে ধারালো অস্ত্র,মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার হয়েছে। এদিন দুই অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না,উদ্ধার হওয়া সামগ্রীগুলি কোথা থেকে এসেছে এবং এই চক্রের সঙ্গে অন্য কারও যোগ রয়েছে কি না,তা খতিয়ে দেখছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments