Wednesday, August 12, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুরের বিধাননগরে ট্রাফিক পুলিশের অভিযান

দুর্গাপুরের বিধাননগরে ট্রাফিক পুলিশের অভিযান

দুর্গাপুর,১২ আগস্টঃ বেআইনি পার্কিং ও ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল দুর্গাপুর মুচিপাড়া ট্রাফিক গার্ড। বিধাননগর ফাঁড়ির পুলিশের সহযোগিতায় বিধান নগর এলাকায় যৌথভাবে অভিযান চালানো হয়। এদিন মিশন হাসপাতাল থেকে শংকরপুর যাওয়ার রাস্তার ধারে বেআইনিভাবে পার্কিং করে রাখা একাধিক বাইক ও গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট গাড়ির চালকদের জরিমানা করা হয়। পাশাপাশি,বিনা হেলমেটে বাইক চালানো ব্যক্তিদের বিরুদ্ধেও ট্রাফিক আইন অনুযায়ী জরিমানা করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তার ধারে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে যান চলাচলে সমস্যা তৈরি হয় এবং দুর্ঘটনার আশঙ্কাও থাকে। তাই ট্রাফিক নিয়ম মেনে চলা এবং নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করার জন্য সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments