বারাবনি,২৬ আগস্টঃ পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভার পাঁচগাছিয়া নায়াবস্তি ঘাটাল এলাকায় একটি পুরনো শিব মন্দিরকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি,মন্দিরের শিবলিঙ্গ ও নন্দী মূর্তিতে চামচে করে জল দিলে সেই জল আর দেখা যাচ্ছে না। জানা গিয়েছে,বুধবার সকালে একটি পরিবার ওই পুরনো শিব মন্দিরে পুজো দিতে যায়। পুজোর সময় পরিবারের এক মহিলা শিবলিঙ্গে জল ঢালেন। তাঁর দাবি,শিবলিঙ্গে জল ঢালার পর সেই জল নীচে গড়িয়ে পড়তে দেখা যায়নি। এরপর ওই মহিলা চামচে করে শিবলিঙ্গে জল দেন। পরিবারের দাবি, চামচের জলও মুহূর্তের মধ্যে যেন অদৃশ্য হয়ে যায়। এরপর পরিবারের এক কিশোরী নন্দী বাবার মূর্তিতেও চামচে করে জল দেন। সেখানেও একই ঘটনা দেখা যায় বলে ওই পরিবারের দাবি। বিষয়টি জানাজানি হতেই এলাকায় কৌতূহল তৈরি হয় এবং বহু মানুষ ঘটনাটি দেখতে সেখানে পৌঁছতে শুরু করেন। তবে শিবলিঙ্গ বা নন্দী মূর্তি সত্যিই জল পান করছে কি না,সে বিষয়ে এখনও কোনও বৈজ্ঞানিক প্রমাণ বা নিশ্চিত ব্যাখ্যা সামনে আসেনি। মূর্তির পৃষ্ঠে জল শোষণ,ছড়িয়ে পড়া বা অন্য কোনও ভৌত কারণেও এমনটা দেখা যেতে পারে। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে।
শিবলিঙ্গ ও নন্দী মূর্তির অবাক জলপান,চাঞ্চল্য পাঁচগাছিয়ায়
RELATED ARTICLES



