রানিগঞ্জ,২৮ আগস্টঃ রাখী বন্ধনের উৎসবে এবার এক অন্যরকম সচেতনতার ছবি রানিগঞ্জে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানিগঞ্জ ট্রাফিক গার্ডের উদ্যোগে তৃতীয় লিঙ্গের সদস্যদের হাতে রাখী পরিয়ে গাড়ি চালকদের দেওয়া হল নিরাপদে পথ চলার বার্তা। রাস্তায় বাইক ও চারচাকা চালকদের থামিয়ে তৃতীয় লিঙ্গের সদস্যদের হাত দিয়ে তাঁদের রাখী পরানো হয়। সেই সঙ্গে চালকদের সচেতন করা হয় ট্রাফিক নিয়ম মেনে চলার বিষয়ে। বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার,মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো এবং অতিরিক্ত গতিতে গাড়ি না চালানোর বার্তা দেওয়া হয়। তৃতীয় লিঙ্গের সদস্যদের হাতের সেই রাখী যেন চালকদের মনে করিয়ে দিল—রাস্তায় শুধু নিজের নয়,অন্যের জীবনও আপনার দায়িত্ব। পুলিশের পক্ষ থেকে বার্তা—“নিরাপদে গাড়ি চালান,নিজে সুস্থ থাকুন, অন্যকেও নিরাপদ রাখুন। গতি নিয়ন্ত্রণে রাখুন,ট্রাফিক নিয়ম মেনে চলুন এবং সুস্থ রাখুন আমাদের পরিবেশ।”
তৃতীয় লিঙ্গের হাতে রাখী,নিরাপদ সড়কের বার্তা রানিগঞ্জে
RELATED ARTICLES



