আসানসোল,২৬ আগস্টঃ জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে বিজেপি নেত্রীকে ঘিরে বিক্ষোভ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত ইসমাইলের সহযোগী নগর এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ,মন্দিরের সামনে থাকা একটি জমি দখলের চেষ্টা করা হয়। তাঁদের দাবি,এই ঘটনার নেপথ্যে ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক কাকলি ঘোষ। অভিযোগের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। সেখানে কাকলি ঘোষের সঙ্গে এলাকাবাসীদের বচসা শুরু হয়। পরে তাঁকে ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হিরাপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে, সমস্যার কথা আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে ফোন করে জানান এলাকাবাসীরা। তাঁদের দাবি এই জমিটি এক ব্যক্তিগত মালিকের এবং তিনি সেটি মন্দির কমিটিকে দিয়ে দিয়েছেন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা জমি দখলের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি নেত্রী কাকলি ঘোষ। অভিযোগকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।
বিজেপি নেত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,বাধা এলাকাবাসীর
RELATED ARTICLES



