দুর্গাপুর,১ সেপ্টেম্বর: দুর্গাপুরের রাজনৈতিক জগতের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব চলে গেলেন। প্রয়াত হলেন প্রবীন শ্রমিক নেতা বিপ্রেন্দু চক্রবর্তী। মঙ্গলবার সকালে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। একদিকে ছিলেন সিটু নেতা। অন্যদিকে ছিলেন দুর্গাপুরের বিধায়ক। দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ ছিলেন তিনি। দুর্গাপুরবাসীর কাছে তিনি ভজন চক্রবর্তী নামে পরিচিত ছিলেন। ভজন চক্রবর্তী ও তৎকালীন মেয়র রথীন রায়ের হাত ধরে তৈরি হয়েছিল আধুনিক সিটি সেন্টার। সুহট্ট শপিং মল, সৃজনী হল, বেঙ্গল সৃষ্টি, সহ একাধিক মল। ভোল বদলে গিয়েছিল সিটি সেন্টারের। শ্রমিক স্বার্থে ভজনবাবুর কর্মকান্ড চিরস্মরণীয় হয়ে থাকবে। রাতুড়িয়া – অঙ্গদপুর শিল্পতালুক, বামুনাড়া শিল্পতালুক সহ একাধিক শিল্পতালুক গড়ে ওঠার পিছনে বিশেষ অবদান রয়েছে বিপ্রেন্দু চক্রবর্তীর। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ভর্তি ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তাঁর মৃত্যুতে একটা যুগের অবসান হলো।
প্রয়াত হলেন শ্রমিক নেতা প্রাক্তন বিধায়ক ভজন চক্রবর্তী
RELATED ARTICLES



