Friday, August 28, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গপ্রভাতী প্রাণায়াম ক্লাবে রাখী বন্ধন উৎসব

প্রভাতী প্রাণায়াম ক্লাবে রাখী বন্ধন উৎসব

দুর্গাপুর,২৮ আগস্টঃ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব হল রাখী উৎসব। বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস থেকে জানা যায় প্রায় ছয় হাজার বছর পূর্বে আর্য সভ্যতার সূচনা থেকে সিন্ধু সভ্যতায় রাখীর সূচনা হয়। এই রাখী ভাই বা দাদার প্রতি দিদি ও বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনার প্রতীক। রাখী উৎসব নিয়ে আরও নানা কাহিনী রয়েছে। বহু বছর ধরে এই সম্প্রীতির ঐতিহ্য পালিত হয়ে আসছে আমাদের রাজ্যে।  দুর্গাপুরও তার ব্যতিক্রম নয়। এদিন সকালে সিটি সেন্টারের নন্ কোম্পানী রিক্রিয়েশন ক্লাবের প্রভাতী প্রাণায়াম ক্লাবের সদস্যারা রাখী বন্ধন উৎসবের আয়োজন করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তজার্তিক পাওয়ার লিফটার সীমা দত্ত চ্যাটার্জি,প্রাণায়াম ক্লাবের প্রশিক্ষক প্রণয় রায়,যোগবিদ তরুণ মুখার্জি,বিপ্লব চৌধুরী সহ সিটি সেন্টারের  প্রভাতী প্রাণায়াম ক্লাবের সদস্যারা। ক্লাবের সদস্যারা ভাইদের ডান হাতের কব্জিতে রাখী পরিয়ে ভাই ও বোনেদের মধ্যে যে প্রীতির বন্ধন আছে তাকে স্মরণ করেন। অনুষ্ঠানটি অনাড়ম্বর ভাবে হলেও এই ক্লাবের সদস্যা বোনেদের উৎসাহে এক আনন্দমুখর উৎসবে পরিণত হয়। রাখী বন্ধনের পর ভাই বোনেরা পরস্পরকে মিষ্টিমুখ করান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments