Friday, August 28, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গরাখী বন্ধন উৎসবে সামিল জেলা শাসক,পুলিশ সুপার

রাখী বন্ধন উৎসবে সামিল জেলা শাসক,পুলিশ সুপার

বাঁকুড়া,২৮ আগস্টঃ রাজ্যে পালা বদলের পর এই প্রথম রাজ্যজুড়ে বাংলার অন্যতম ঐতিহ্যের উৎসব রাখী পালিত হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে রাখী উৎসবকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি পঞ্চায়েত,পুরসভায় রাখী উৎসব পালনের নির্দেশও দেওয়া হয়েছে। এই আবহে বেলিয়াতোড় ভেটারেন্স ফোরামের উদ্যোগে বাঁকুড়ার বেলিয়াতোড়ে রাখী বন্ধন উৎসবে মাতলেন জেলা শাসক,পুলিশ সুপার থেকে শুরু করে স্থানীয় প্রাক্তন সমরকর্মীরা। এদিন সাত সকালেই স্থানীয়ভাবে বসবাসকারী প্রাক্তন সমরকর্মীরা ও এনএসএস যৌথভাবে রাখি বন্ধন উৎসব পালনের আয়োজন করেন। উৎসবে যোগ দেন জেলা শাসক অনীশ দাসগুপ্ত ও পুলিশ সুপার পিভিজি সতীশ। জেলা শাসক ও পুলিশ সুপারের হাতে রাখী পরিয়ে দেন ভেটারেন্স ফোরামের সদস্যরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments