Sunday, August 23, 2026
Google search engine
Homeখেলাজাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে দুর্গাপুরে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ

জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে দুর্গাপুরে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ

দুর্গাপুর,২২ আগস্টঃ জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের কর্মসূচীতে অংশ নিতে জন্য দুর্গাপুরে এলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রলীন খাঁ। শনিবার বিকেলে তিনি সিধুকানু ইন্ডোর স্টেডিয়ামে এসে এই শহরের ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করেন। ক্যারাটে, বক্সিং,অ্যাথলেটিক্স সহ বিভিন্ন বিভাগের ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন। ক্রীড়া দিবসকে সামনে রেখে শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারে আয়োজিত হল এক বর্ণাঢ্য বাইক মিছিল। সিটি সেন্টারের সিধু কানু স্টেডিয়াম থেকে মিছিলের সূচনা হয়। ক্রীড়াক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং যুব সমাজকে খেলাধুলায় আরও বেশি উৎসাহিত করার বার্তা নিয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ সহ দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়,দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘড়ুই,দুর্গাপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল-সহ প্রশাসনের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। র‍্যালিকে ঘিরে ক্রীড়াপ্রেমী ও যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ বলেন, “এতদিন ব্রাজিল ও আর্জেন্টিনার জন্য গলা ফাটানো হয়েছে,এবার সময় এসেছে ভারতবর্ষের জন্য গলা ফাটানোর। কারণ পুজোর পরেই এই রাজ্যে খেলতে আসছে ব্রাজিলের জাতীয় দল। তাদের সঙ্গে খেলবে ভারতীয় ফুটবল দল। আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ভারতকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই রাজ্য সরকার কাজ করছে বলে জানান ক্রীড়ামন্ত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments