আসানসোল,২৮ আগস্টঃ এবারের রাখী বন্ধন উৎসবকে সরকারীভাবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জেলায় জেলায় তাই রাখী উৎসবে প্রশাসনিক আধিকারিকদের অংশ গ্রহন দেখা গেল। ভ্রাতৃত্ব ও সম্প্রীতির শহর আসানসোল। রাখী বন্ধন উৎসবে মিলল তারই প্রমাণ। আসানসোল রবীন্দ্র ভবনে আয়োজিত রাখী বন্ধন উৎসবে সামিল হলেন বৃহন্নলা সম্প্রদায়ের সদস্যরা। তাঁদের সঙ্গে উৎসবে সামিল হলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পোন্নাবলম এবং বিধায়করা। এদিন বৃহন্নলাদের পক্ষ থেকে জেলা শাসক এস পোন্নাবলম,আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি এবং বারাবনির বিধায়ক অরিজিৎ রায়ের হাতে রাখী বাঁধা হয়।
বৃহন্নলাদের রাখী পড়ালেন জেলা শাসক ও বিধায়করা
RELATED ARTICLES



