Monday, August 24, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গস্কুল উন্নয়ন তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষককে ডিম থেরাপি

স্কুল উন্নয়ন তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষককে ডিম থেরাপি

বাঁকুড়া,২৪ আগস্টঃ মিড ডে মিলের টাকা আত্মসাৎ থেকে শুরু করে স্কুল উন্নয়ন তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে স্কুলের প্রধান শিক্ষককে স্কুল চত্বর থেকে বের করে দিয়ে তাঁকে ডিম থেরাপি করলেন স্থানীয়রা। প্রধান শিক্ষকের মাথায় মাখানো হল গোবরও। ঘটনা বাঁকুড়ার বাঁকি সেন্দড়া হাইস্কুলের। বাঁকুড়ার বাঁকি সেন্দড়া হাইস্কুলের প্রধান শিক্ষক সাধন চন্দ্র পালের বিরুদ্ধে স্কুলের মিড ডে মিলের টাকা তছরুপ ও স্কুল উন্নয়ন তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ আগেই উঠেছিল। গ্রামবাসীরা বারেবারে সেই অভিযোগকে সামনে রেখে স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে রেখে বিক্ষোভও দেখান। ঘটনা নিয়ে তদন্ত শুরু করে স্কুল শিক্ষা দফতর। এরই মাঝে সোমবার স্কুলের প্রধান শিক্ষক সাধন চন্দ্র পাল স্কুলে পৌঁছালে স্থানীয় একদল উত্তেজিত মানুষ প্রধান শিক্ষককে স্কুলের বাইরে বের করে আনে। বৃষ্টির মধ্যেই তাঁকে স্কুলের মেইন গেটের বাইরে চেয়ারে বসিয়ে রেখে দীর্ঘক্ষণ ধরে চোর চোর শ্লোগান দেওয়া হয়। প্রধান শিক্ষককে লক্ষ্য করে ছোঁড়া হয় ডিম। মাথায় গোবরও মাখিয়ে দেন উত্তেজিত জনতা। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে স্কুলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। স্থানীয়দের দাবি স্কুলের যে টাকা ওই প্রধান শিক্ষক আত্মসাৎ করেছেন সেই টাকা স্কুলকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রধান শিক্ষককে। অন্যদিকে অভিযুক্ত প্রধান শিক্ষক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দাবি করেছেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। তারপরেও কিছু মানুষ তাঁর কাছ থেকে টাকা আদায়ের জন্য মানসিক ও শারিরীক নির্যাতন চালিয়ে যাচ্ছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments